দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন চলছে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭ টির, দর কমেছে ১৭৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৪৫ কোটি ৪৮ লাখ টাকা।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ মে) এসব তথ্য জানিয়েছে ডিএসই।






আপনার মতামত লিখুন