স্কাইডাইভার আশিককে স্পনসর করছে ইউসিবি
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার স্বপ্ন মাথায় রেখে এবার ৪১ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দেবেন পেশাদার স্কাইডাইভার আশিক। সঙ্গে থাকবে দেশের গৌরবের লাল-সবুজ পতাকা। আশিকের এই প্রচেষ্টায় স্পনসর হিসেবে পাশে থাকছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
আজ মঙ্গলবার (২১ মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে দুঃসাহসী এই স্কাইডাইভার নিজেই তার পরিকল্পনার কথা সবাইকে জানান। সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী তার বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন আশিক চৌধুরির বাবা-মা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার এটিএম তারিকুজ্জামান ইউসিবির ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ।
এই প্রচেষ্টার নাম দেয়া হয়েছে ‘দ্য হাইয়েস্ট এভার স্কাইডাইভ উইথ অ্যা ফ্ল্যাগ। আগামী ২৫ মে যুক্তরাষ্ট্রের একটি এয়ারফিল্ডে এই স্কাইডাইভ ইভেন্টটি অনুষ্ঠিত হবে।






আপনার মতামত লিখুন