অবরোধ তাণ্ডবের ঘটনায় ৪ মামলায় আসামি ২৫০০
ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রোববার থেকে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকেরা। এসব অভিযোগে আন্দোলনরত অটোরিকশা চালকদের বিরুদ্ধে তিন থানায় চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্লা।
জসীম উদ্দীন জানান, রোববার দিবাগত রাতে মিরপুরের পল্লবী থানায় মামলা দুটি দায়ের করা হয়। পল্লবী থানায় দুটি, কাফরুল থানায় একটি ও মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
গতকাল দিনভর আন্দোলন অবরোধের নামে পুলিশের কাজে বাধা, ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও পুলিশের ওপরে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে প্রায় দেড় হাজারের বেশি অটো রিকশা চালককে। এসব মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।






আপনার মতামত লিখুন