বিশ্ব মেট্রোলজি দিবস আজ
২০ শে মে, বিশ্ব মেট্রো লজি দিবস। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডা র্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
প্রতি বছর ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে।
এদিকে, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’ এ বছরের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।






আপনার মতামত লিখুন