খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পাকা পেঁপের ফেসপ্যাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ
পাকা পেঁপের ফেসপ্যাক

অনলাইন ডেস্ক : গরমে ত্ব/কের যন্তে পেঁপে এবং চালের আটা দিয়ে দুর্দা/ন্ত একটি প্যাক ত্ব/কের জন্য বেশ উপকারী। ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে চাইলে পাকা পেঁপের ফেস/প্যাক ব্যবহার করতে পারেন। এতে রয়েছে এক্সফোলি/য়েটিং ক্ষমতা। পেঁপে ভিটামিন এবং পুষ্টি/তে ভরপুর যা আমাদের শরীর এবং ত্বকের জন্য স্বাস্থ্য/কর। জেনে নেয়া যাক নি/স্তেজ এবং ক্লা/ন্ত ত্বককে উজ্জ্বল করতে কীভাবে পেঁপের প্যাক ব্যবহার করবেন।

১. এক টেবিল চামচ চালের আটার সাথে একটি পাকা পেঁ/পে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এক্স/ফোলিয়েট করার জন্য দুর্দা/ন্ত এই প্যাক। চালের আটার অতি-ক্ষুদ্র কণা ত্বকের ছিদ্র খুলে দেয় এবং ভেতর থেকে ময়লা ও তেল বের করে দেয়। ফলে কোমল এবং মসৃণ হয় ত্বক। এটি রক্ত সঞ্চালন প্রক্রি/য়াকেও উ/ন্নত করে এবং ত্বককে ভেতর থেকে উ/জ্জ্বল করে তোলে।

২. পেঁপে ও লেবু প্যাক। এর জন্য পাকা পেঁপে চটকে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। এরপর মিশ্র/ণটি ব্লে/ন্ড করে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এ ফেসপ্যাকটি ত্বকে প্রাকৃতিক উজ্জ্ব/লতা নিয়ে আসবে।

৩. পাকা পেঁপে ম্যাশ করে অ্যালো/ভেরা জেল মিশিয়ে নিন। মিশ্র/ণটি ত্বকে সময় নিয়ে ম্যা/সাজ করুন। ত্বক সুর/ক্ষিত করবে অ্যালোভেরা জেল যা ত্বকে বাহ্যিক ময়লা প্রবেশ করতে বাধা দেবে। এছাড়া এই প্যাকের নিরাময় এবং প্রশা/ন্তিদায়ক বৈশি/ষ্ট্য রয়েছে। রোদে পোড়া এবং অকাল বার্ধক্য/জনিত সমস্যাগুলো দূর করবে পেঁপে ও অ্যালো/ভেরার প্যাক।

৪. ডিম ও পেঁপের প্যাক। আধা কাপ পাকা পেঁপের টুকরার সঙ্গে ১টি ডিমের সাদা অংশ মিশিয়ে ফেটিয়ে নিন। মুখ ও গলার ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বক টানটান রাখতে সাহায্য করবে।

৫. মি/ল্ক ক্লিন/জার ও পেঁপের প্যাক। পেঁপে চটকে মিল্ক ক্লিনজার মিশিয়ে ত্বক পরি/ষ্কার করুন। ত্বকের বাড়তি তেল দূর হবে।

 

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি