তীব্র তাপদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপদাহের পর আজ সকাল থেকেই রাজধানীতে গুঁ/ড়ি গুঁ/ড়ি বৃষ্টির দেখা মিলেছে। স্ব/স্তির ফিরেছে জনজীবনে। দেশের কোথাও কোথাও শীলা/বৃষ্টির পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সকাল ৮টার পরপরই ঢাকার শাহাবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি এলাকায় গুঁ/ড়ি গুঁ/ড়ি বৃষ্টির খবর পাওয়া যায়। সাপ্তা/হিক ছুটির দিনে সরকারি অফিস-আদালত বন্ধ হলেও সকালের এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খুব একটা বিপাকে পড়তে দেখা যায়নি শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীদের।
এছাড়াও শনিবার (১৮ মে) দেশের অভ্যন্ত/রীণ নদী বন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চ/লের উপর দিয়ে দুপুর একটার মধ্যে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।






আপনার মতামত লিখুন