চাহিদার চেয়ে বেশি আছে প্রায় ২৩ লাখ পশু
এ বছর এক কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি প*শু কোরবানির জন্য প্রস্তু*ত আছে। চাহিদার চেয়ে বেশি আছে প্রায় ২৩ লাখ পশু। যা গতবারের চেয়ে চার লাখ ৪৪ হাজার ৩৪টি বেশি। আর এবার এক কোটি ৭ লাখ দুই হাজার ৩৯৪টি পশুর চাহিদা থাকতে পারে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণি/সম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। আজ বৃহস্পতিবার (১৬ মে) প্রাণিসম্পদ অধি/দপ্তরে আন্তঃমন্ত্রণা/লয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাইরে থেকে যেন পশু না আসে, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। আর এবার এ সুযোগ নেই। চোরাই পথে যেন না আসে, সে ব্যাপারেও আমরা সতর্ক এবং সজাগ থাকব। তিনি জানান, এ বছর সারা দেশে তিন হাজার পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনে বসবে ২১টি।
কোরবানির হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানিয়ে প্রাণি/সম্পদমন্ত্রী বলেন, রোগাক্রান্ত পশু হাটে বিক্রি করতে দেওয়া হবে না। ক্রেতা-বিক্রেতা কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হবে। হাটে আইন-শৃঙ্খ/লা রক্ষার জন্য পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকবেন।






আপনার মতামত লিখুন