আমেরিকার পথে লাল সবুজের দল
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকার উদ্দেশ্য মধ্যেরাতে দেশ ছেড়েছে স্বাগতিকরা। বুধবার (১৫ই মে) রাত ১টা ৪০ মিনিটে ঢাকা ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। এখন পথে রয়েছে টাইগাররা।
আমেরিকার হিউস্টনে ২১, ২৩ ও ২৫ই মে তিনটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ই জুন, শ্রীলংকার বিপক্ষে। খেলাটি অনুষ্ঠিত হবে টেক্সাসের ডালাসে। ১০শে জুন নিউইয়র্কে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে ১৩ই জুন টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এছাড়া ১৭ই জুন একই ভেন্যুতে নেপালকে মোকাবেলা করবে শান্ত-তাসকিনরা। চারটি গ্র“পের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে সুপার এইটে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।






আপনার মতামত লিখুন