গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৪
ফিলিস্তিনের গাজার নুসিরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলের বিমান হামলায় শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।
গাজায় বেসামরিকদের বিশেষ করে শিশুদের নির্বিচারে হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আক্রমণ বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। শিবিরের কেন্দ্রে ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনআরডব্লিউএ এর স্কুলে আটকা পড়ে আছে। আটকা পড়া ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনী গুলি চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
উত্তর গাজা থেকে লোকজনদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। ইতোমধ্যেই সেখানকার ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, খুব শিগগিরই সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়বে। দ্রুত জ্বালানী সরবরাহ করা না হলে আর চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে না।






আপনার মতামত লিখুন