প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালো ডিএসই চেয়ারম্যান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্তির নির্দেশনা প্রদান করায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন৷
বৃহস্পতিবার (০৯ মে) শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা পুঁজিবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী৷
এ বিষয়ে ডিএসই’র চেয়ারম্যান ড. হাসান বাবু বলেন, উক্ত নির্দেশনা বাস্তবায়ন হলে পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি সার্বিক অর্থনীতিতে গতি আসবে। পুঁজিবাজার দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করবে, যা পুঁজিবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করবে৷






আপনার মতামত লিখুন