ডিআরএমসি ন্যাশনাল বিজনেস কার্নিভাল-২০২৪ এর বর্ণিল উদ্ধোধন
স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যবসায় উদ্যোক্তা হয়ে ৪র্থ শিল্প বিপ্লবে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে নবীনদের উৎসাহিত করার লক্ষ্যে ডিআরএমসি ন্যাশনাল বিজনেস কার্নিভাল-২০২৪ উদ্ধোধন হয়েছে আজ ০৯ মে ২০২৪ বৃহস্পতিবার। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এটি দ্বিতীয়বারের মত আয়োজন।
কলেজ ক্যাম্পাসে আয়েজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, সহযোগী অধ্যাপক ও কার্নিভালের আহবায়ক মোঃ গোলাম মোস্তফা এবং ডিআরএমসি বিজনেস এ- ক্যারিয়ার ক্লাবের মডারেটর ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ আহসানুল হক, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকমন্ডলী , বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
তিনদিনব্যাপী এই কার্নিভালের সমাপনী অনুষ্ঠান হবে আগামী ১১ মে শনিবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি।
কার্নিভালে বিজনেস ডিবেট, বিজনেস কেস স্টাডি, বিজনেস অলিম্পিয়াড, গেস দ্যা লোগো, সেল মি দিস, প্রোডাক্ট ফটোগ্রাফি, বিজনেস বেজড ওয়াল ম্যাগাজিন, স্ক্রাপবুক ও স্টার্ট আপ বিজনেস আইডিয়া সহ ১৫টি ইভেন্টে দেশের শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।






আপনার মতামত লিখুন