দেড় ঘন্টায় লেনদেন ৪০২ কোটি টাকা
আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইতে ৪০২ কোটি ০৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণ জানা যায়, লেনদেন শুরুর প্রথম ঘন্টায় ২৯ দশমিক ০১ পয়েন্ট উত্থানের পর ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৭২১ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইতে ৩৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ২৩৫ টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির।






আপনার মতামত লিখুন