ট্রাক চাপায় প্রবাসীসহ একই পরিবারের ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা জানায়, নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।
মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান জানান, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারটি রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা নামক জায়গায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।






আপনার মতামত লিখুন