খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

প্রচন্ড তাপপ্রবাহে গবাদিপশু-মুরগি পালনে হিমশিম খাচ্ছেন খামারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪, ২:১৯ অপরাহ্ণ
প্রচন্ড তাপপ্রবাহে গবাদিপশু-মুরগি পালনে হিমশিম খাচ্ছেন খামারীরা

সিরাজগঞ্জে তীব্র তাপপ্রবাহ ও প্রচন্ড গরমে গবাদিপশু ও মুরগি পালনে হিমশিমে পড়েছে খামারীরা। এতে দুধ ও ডিমের উৎপাদন হ্রাস পেয়েছে এবং হিটস্ট্রোকে মারাও যাচ্ছে গবাদিপশু ও মুরগি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুগ্ধ ভান্ডার বলে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া ও এনায়েতপুরসহ বিভিন্ন স্থানে গবাদিপশু ও মুরগির খামারে দুধ ডিম উৎপাদন কমে গেছে এ প্রচন্ড গরমে। তবে বাঘাবাড়ি, রেশমবাড়ি, রাউতারা, পোতাজিয়া, নাকালিয়া বেড়াসহ বাঘাবাড়ি মিল্কভিটার আওতাভুক্ত বিভিন্ন খামারের গাভি স্বাভাবিক খাবার খেতে পারছে না।

এতে খামারে দুধ ও ডিম উৎপাদন অনেকটা হ্রাস পেয়েছে। স্থানীয় খামারীরা বলেন, প্রচন্ড গরমে খামারের গাভির দুধ উৎপাদন কিছুটা কমে গেছে। অনেক খামারের গাবী ও বাছুর মারা গেছে। এ গরমে খামারগুলোতে প্রাণিসম্পদ বিভাগ থেকে কোনো নজরদারি নাই। যেকারণে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হিমশিম খেতে হচ্ছে। তবে অনেক খামারে কৃত্রিম উপায়ে শীতল রাখার চেষ্টা করা হচ্ছে। আর মুরগির খামার পরিস্থিতি আরো করুণ। এ গরম জনিত কারণে অনেক মুরগিও মারা যাচ্ছে। হতাশায় পড়েছে গবাদি পশু ও মুরগির খামারীরা।

এ বিষয়ে দুগ্ধ উৎপাদন সমিতির কর্মকর্তারা বলেন, সমিতির খামারিরা প্রতিদিন গড়ে প্রায় ৭ হাজার লিটার দুধ উৎপাদন করলেও এই গরমে এ উৎপাদন হ্রাস পেয়েছে। সেইসাথে বেড়েছে গোখাদ্যের দাম। গো-খাদ্যের চেয়ে দুধের দাম কম। খামারিরা বাধ্য হয়ে গরু বিক্রি করে দিচ্ছেন। বাঘাবাড়ি মিল্কভিটার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এ অঞ্চলে প্রচন্ড গরমের কারণে দুধের উৎপাদন কমেছে। মিল্ক ভিটার টার্গেট প্রতিদিন গড়ে ৯০ হাজার লিটার দুধ সংগ্রহ। এখন খামারিরা ৫০ হাজার লিটারের বেশি দুধ দিতে পারছেন না। এদিকে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে ব্রয়লার ও লেয়ার মুরগী উৎপাদন করা হয়। এসব খামারে ডিম উৎপাদন হ্রাস পেয়েছে এবং হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে মুরগি।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, অব্যাহত তীব্র তাপপ্রবাহ একটা প্রাকৃতিক দুর্যোগ। এ দূর্যোগ থেকে কেটে ওঠার জন্য ইতিমধ্যেই জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গরমে কোনো পশুর সমস্যার তথ্য পেলে ব্যবস্থা নিচ্ছি। তাপপ্রবাহে গবাদিপশু খাওয়া কমিয়ে দেয়। এ কারণে দুধের উৎপাদন সামান্য কমে গেছে। তবে তাপমাত্রা কমে গেলে আবার উৎপাদন স্বাভাবিক হবে। অব্যাহত প্রচন্ড গরমে মুরগির খামারের অবস্থা ঝুকিপূর্ণ। তবে টিনের শেডে চট ভিজিয়ে রাখতে বলা হয়েছে মুরগি খামারীদের। ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে দিতে হবে। ইতিমধ্যেই খামারিদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং সকল কর্মকর্তাকে মাঠে থাকার নির্দেশ দেয়া হয়েছে।###

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি