খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নতুন উচ্চতায় পাকিস্তানের শেয়ারবাজার, সূচক ৭২ হাজার ছুঁয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ
নতুন উচ্চতায় পাকিস্তানের শেয়ারবাজার, সূচক ৭২ হাজার ছুঁয়েছে

পাকিস্তান যেন এক আতঙ্কের নাম । পাকিস্তানের নাম শুনলেই বোমা, হামলা-মামলা আর অস্থিরতার কথা সামনে আসে। তবে এই বিপর্যয়ের মধ্য নতুন নতুন রেকর্ড করছে পাকিস্তানের পুঁজিবাজার। এরই ধারাবাহিকতায় সর্বোচ্চ ৭২ হাজার পয়েন্ট ছাড়িয়েছে স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক কেএসই-১০০।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, আজ বুধবার (২৪ এপ্রিল) পাকিস্তানের বেঞ্চমার্ক সূচক কেএসই-১০০ রেকর্ড ৭২ হাজার ৫১ পয়েন্টে পৌঁছেছে। সূচকটি আগের দিন বন্ধ হয়েছিলো ৭১ হাজার ৩৫৯ পয়েন্টে। আজ ১ দশমিক ১৬ শতাংশ বা ৮৭২ পয়েন্ট বেড়ে ৭২ হাজার ১৮৬ পয়েন্টে উঠে। এরপর লেনদেন শেষে আগের দিনের তুলনায় দশমিক ৯৭ শতাংশ বা ৬৯২ পয়েন্ট বেড়ে ৭২ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

করাচি ভিত্তিক টপলাইন সিকিউরিটিজ হাউজের সিইও সোহেল মোহাম্মদ বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বেশি শেয়ার ক্রয় করেছেন। এজন্য পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) আরও একটি নতুন রেকর্ড তৈরি হলো।

তিনি আরও বলেন, পাকিস্তানের চলতি হিসাবে রেকর্ড উদ্বৃত্ত রয়েছে। এখন বিনিয়োগকারীরা এপ্রিলের ভোক্তা মূল্য সূচকে (সিপিআই) একটি বড় পতনের আশা করছে। এর ফলে আগামী মাসগুলোতে সুদের হার কমতে পারে বলেও মনে করছেন তিনি।

এরআগে গত সোমবার (২২ এপ্রিল) পাকিস্তান স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক কেএসই-১০০ প্রথমবারের মতো ৭১ হাজার পয়েন্ট অতিক্রম করেছিলো। এর দুদিনের মাথায় আবারও নতুন মাইফলক অর্জন করলো কেএসই-১০০।

নেক্সট ক্যাপিটাল লিমিটেডের গবেষণা পরিচালক শাহাব ফারুক বলেন, সৌদি আরব থেকে প্রত্যাশিত বিনিয়োগের মাধ্যমে অর্থনীতি চাঙ্গা হচ্ছে। পাশাপাশি চলতি এপ্রিলে মূল্যস্ফীতি ২২ শতাংশে নেমে আসতে পারে। এছাড়া নীতি সুদহার ১৬ দশমিক ৮ শতাংশ হওয়ার আশা করা হচ্ছে।

তিনি বলেন, এসব কারণে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। ব্যাংক খাতের শেয়ারের পাশাপাশি সিমেন্ট ও ইস্পাত খাতেও বিনিয়োগ বাড়ছে।

চেজ সিকিউরিটিজের গবেষণা পরিচালক ইউসুফ এম ফারুক বলেন, কর্পোরেট খাতে আয় বাড়ছে। পাশাপাশি সুদহার কমার প্রত্যাশার কারণে পুঁজিবাজারে উর্ধ্বমূখী ধরা বজায় রয়েছে। এছাড়া যেসব কোম্পানি এখনও ২০ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দেয়, আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর পরিমাণ আরও বাড়তে পারে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা সিমেন্ট ও ব্যাংক খাতের শেয়ারে বিনিয়োগ বাড়িয়েছে। এর ফলে বাজারের সূচক ধারাবাহিকভাবে বাড়ছে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ নিয়ে ইতিবাচক আলোচনার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থাও বেড়েছে।

দেশটির পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, সরকার যদি রিয়েল এস্টেট খাতে কর বাড়ায়, বিনিয়োগকারীরা স্টক মার্কেটের দিকে ঝুঁকবে। এর ফলে ‘কেএসই-১০০’ আগামী ২০২৫ সালের মধ্যে এক লাখ পয়েন্ট ছাড়াতে পারে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি