খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চৌগাছায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১ 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৭:১২ পূর্বাহ্ণ
চৌগাছায় শিশু ধর্ষণের অভিযোগে আটক ১ 
যশোরের চৌগাছায় আশ্রয়ণের ঘরে ১১ বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে চৌগাছা উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পে ধর্ষণের ঘটনা ঘটে। মেয়েটি একই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। আটক রবিউল উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামের শাহাদত মণ্ডলের ছেলে। তিনি ওই আশ্রয়ণ প্রকল্পেই থাকেন।
ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম আটক হওয়ার বিষয়  নিশ্চিত করেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিউল ইসলামকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শিশুটির মা ও বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, আশ্রয়ণ প্রকল্পে মেয়েশিশুটির মা-বাবা ও রবিউল ইসলামের ঘর পাশাপাশি। গতকাল সোমবার বিকেলে রবিউলের স্ত্রী এবং ওই শিশু রবিউলের ঘরের বারান্দায় ঘুমাচ্ছিল। রবিউল একই ঘরের ভেতরে শোয়া ছিলেন। স্ত্রী ঘুমিয়ে পড়লে শিশুটিকে মোবাইল ফোনের নম্বর বের করে দেওয়ার কথা বলে ডেকে ঘরের ভেতরে আনেন তিনি। সেখানে শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন রবিউল।
পুলিশ আরও জানায়, ধর্ষণের ঘটনায় রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। পরে ঘরে গিয়ে ঘটনাটি মাকে বলে। ওই শিশুর মা-বাবা রবিউলের ঘরে এসে তাঁর স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি তাকে জানান । এ সময় রবিউলের সঙ্গে শিশুর মা-বাবার ধস্তাধস্তি হয়। পরে আশ্রয়ণের অন্য বাসিন্দারা তাকে আটকে রাখেন। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুকে উদ্ধার ও রবিউল ইসলামকে আটক করে শিশুটিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার জুলকার ইসলাম বলেন, প্রাথমিক  পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই শিশুটি ধর্ষিত হওয়ার আলামত পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
শিশুটির মা ও বাবা বলেন, আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। রবিউল ইসলামের সর্বোচ্চ শাস্তি চাই। আমাদের নিষ্পাপ শিশুমেয়েটির যে সর্বনাশ সে করেছে, সে জন্য তাকে এমন শাস্তি দেয়া হোক  যে শাস্তি দেখে আর কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি