খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভারতের গুড়া মশলায় ক্যান্সারের জীবানু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ
ভারতের গুড়া মশলায় ক্যান্সারের জীবানু

ভারতের গুড়া মশলার জনপ্রিয় দুটি ব্র্যান্ড এমডিএইচ ও এভারেস্ট। সাম্প্রতিক সময়ে হংকং ও সিঙ্গাপুরের খাদ্য নিয়ন্ত্রকেরা ব্র্যান্ড দুটির ৪টি মশলা পণ্যে ক্যান্সারের উপাদান পেয়েছে। এর ফলে ভারতের সরকার দেশের সকল মশলা উৎপাদন কারখানা থেকে নমুনা সংগ্রাহের জন্য খাদ্য কমিশনারদের নির্দেশ দিয়েছে।

ভারত সরকারের একটি শীর্ষ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। তবে এমডিএইচ এবং এভারেস্ট ফুডস এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

সরকারের শীর্ষ কর্মকর্তারা বলছে, দেশের সব খাদ্য কমিশনারকে সতর্ক করা হয়েছে। মশলার নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্দেশনা অনুযায়ী তিন থেকে চার দিনের মধ্যে দেশের সব মসলা উৎপাদনকারী ইউনিট থেকে নমুনা সংগ্রহ করা হবে।

এসব কর্মকর্তারা আরও বলেন, এমডিএইচ এবং এভারেস্ট ছাড়াও দেশের সব মসলা প্রস্তুতকারক কোম্পানি থেকে নমুনা নেওয়া হবে। প্রায় ২০ দিনের মধ্যে ল্যাব থেকে রিপোর্ট আসবে।

হংকং ও সিঙ্গাপুর কী বলছে?

দেশ দুটির খাদ্য নিয়ন্ত্রকেরা এমডিএইচ এবং এভারেস্ট ব্র্যান্ডের চারটি পণ্যে ক্যান্সারের উপাদান পেয়েছে। এসব পণ্যে অতিরিক্ত মাত্রায় ইথিলিন অক্সাইড পাওয়া গেছে। এরফলে হংকং এবং সিঙ্গাপুরের খাদ্য নিয়ন্ত্রকরা এসব পণ্য ব্যবহার না করতে সতর্ক করেছে।

জানা যায়, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের মাধ্যমে ইথিলিন অক্সাইডকে ‘গ্রুপ ১ কার্সিনোজেন’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

এমডিএইচ’র তিনটি মশলা পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। পণ্য তিনটি হলো- মাদ্রাজ কারি পাউডার (মাদ্রাজ কারির জন্য মশলার মিশ্রণ), সম্ভার মসলা (মিশ্র মসলা পাউডার) এবং কারি পাউডার (মিশ্র মসলা পাউডার)। অন্যদিকে এভারেস্ট ব্র্যান্ডের ফিশ কারি মসলার সাথে কীটনাশক ও ইথিলিন অক্সাইডের উপদান পাওয়া গেছে।

গত ৫ এপ্রিল হংকংয়ের সেন্টার ফর ফুড সেফটি (সিএফএস) এ তথ্য জানিয়েছে। দেশটির খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি এসব পণ্য বিক্রি বন্ধ ও দোকানে থাকা পণ্যগুলো তাক থেকে সরানোর নির্দেশ দিয়েছে।

অন্যদিকে সিঙ্গাপুর ফুড এজেন্সি (এসএফএ) এভারেস্টের ফিশ কারি মাসালাও প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। কারণ পণ্যটিতে অতিরিক্ত মাত্রায় ইথিলিন অক্সাইডের উপস্থিতি রয়েছে।

ইথিলিন অক্সাইড কি?

ইথিলিন অক্সাইড একটি জীবাণুনাশক, ধোঁয়া, জীবাণুনাশক এজেন্ট এবং কীটনাশক হিসাবে কাজ করে। ভারতের মসলা বোর্ড ইথিলিন অক্সাইডকে ‘১০ দশমিক ৭ সেলসিয়াসের উপরে তাপমাত্রায় দাহ্য, বর্ণহীন গ্যাস হিসাবে সংজ্ঞায়িত করে৷

এটি প্রধানত চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে এবং মশলায় মাইক্রোবিয়াল দূষণ কমাতে ব্যবহৃত হয়। প্রাকৃতিক উৎস থেকে উত্পাদিত হওয়ার পাশাপাশি, এটি জলাবদ্ধ মাটি, সার এবং নর্দমা স্লাজ থেকেও তৈরি করা যেতে পারে।

কঠোর ব্যবস্থা নেওয়া হবে-

ভারতে খাদ্য সামগ্রীতে ইথিলিন অক্সাইড ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির মশলায় ক্ষতিকারক পদার্থ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফৌজদারি মামলারও ব্যবস্থা রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন মসলা বোর্ডের কাছে পণ্যে কোনো ক্ষতিকারক উপাদান যুক্ত না করার বিষয়ে সচেতনতা বাড়ানোর আবেদন জানিয়েছে।

মসলা বোর্ড বলছে, ভারতীয় ব্র্যান্ডের চারটি মশলা-মিশ্র পণ্য বিক্রির উপর হংকং এবং সিঙ্গাপুরের নিষেধাজ্ঞার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্পাইসেস বোর্ড অফ ইন্ডিয়ার ডিরেক্টর এবি রেমা শ্রী বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

সূত্রগুলো বলছে, হংকং এবং সিঙ্গাপুরের ঘটনার আগেও তারা নমুনা পরীক্ষা করে আসছিল। এখন পর্যন্ত ভারতীয় বাজারে পাওয়া বিভিন্ন ব্র্যান্ডের মশলায় কোনও ক্ষতিকারক উপাদান পাওয়া যায়নি বলেও দাবি করছে তারা।

তারা আরও বলছে, এটি নমুনা নেওয়ার একটি ক্রমাগত প্রক্রিয়া। আমরা আগে যত নমুনা নিচ্ছিলাম তার থেকে এবার আমরা আরও দ্রুত এবং বেশি সংখ্যায় নমুনা নেব।

ইথিলিন অক্সাইডের স্বাস্থ্যে কী প্রভাব ফেলে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) ইথিলিন অক্সাইডকে ‘গ্রুপ ১ কার্সিনোজেন’ হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। এর ফলে এটি মানুষের মধ্যে ক্যান্সার সৃষ্টি করতে পারে বলে যথেষ্ট প্রমাণ রয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি