খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ১১:১৮ অপরাহ্ণ
ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল

ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা বলেছেন, ইরানের প্রতিশোধমূলক হামলার শঙ্কায় এক সপ্তাহ ধরে ভয়ে তটস্থ হয়ে আছে ইসরায়েল। এছাড়া তারা বেশ সতর্কাবস্থায়ও রয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পর থেকেই ইসরায়েলে হামলার প্রস্তুতি নেওয়া শুরু করে তেহরান।

ইসরায়েল ভয়ে ও শঙ্কায় আছে উল্লেখ করে খামেনির উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বার্তাসংস্থা ইসনাকে বলেছেন, “এক সপ্তাহ ধরে ইহুদিবাদীরা ভয়ে তটস্থ হয়ে আছে এবং পুরোপুরি সতর্কাবস্থায় রয়েছে।”

তিনি আরও বলেছেন, “তারা জানে না ইরান কী করতে চায়। এ কারণে ইহুদিবাদীরা এবং তাদের সহায়তাকারীরা আতঙ্কে আছে।”

ইরানের প্রধান নেতার এ উপদেষ্টা জানিয়েছেন, ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে ইসরায়েলিরা এতটাই আতঙ্কে আছে যে তাদের অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়ে থাকছে। তারা কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছে না।

তিনি বলেছেন, “এই মনস্তাত্বিক, মিডিয়া এবং রাজনৈতিক যুদ্ধ— তাদের জন্য আসল যুদ্ধের চেয়েও আতঙ্কের। কারণ তারা প্রতিরাতে হামলার জন্য অপেক্ষা করে এবং ইতিমধ্যে অনেকে আশ্রয় কেন্দ্রে পালিয়ে গেছে।”

সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের চালানো সেই হামলায় বিপ্লবী গার্ডের দুই জেনারেলসহ সাত উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারান। কনস্যুলেটে হামলাকে নিজেদের ভূখণ্ডের ওপর হামলা হিসেবে অভিহিত করে আয়াতুল্লাহ খামেনি গত বুধবার বলেন, “ইসরায়েল যে অপরাধ করেছে তার জন্য অবশ্যই শাস্তি পেতে হবে।”

সূত্র: আলজাজিরা

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি