বিএনপি ইফতার খেয়েছে, আওয়ামী লীগ জনগণের মাঝে ইফতার বিতরণ করেছেঃ প্রধানমন্ত্রী
Oplus_131072
তিনি বলেন, রমজান মাসে বিএনপি এক হাজার ইফতার পার্টি করেছে এবং খাবার খেয়েছে।
আর আওয়ামী লীগ জনগণের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে৷বৃহস্পতিবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবী, বিচারক, বিদেশি কূটনীতিক, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের সময় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণে কাজ করে।
এ সময় শেখ হাসিনা আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের জনগণকে কিছু দেওয়ার জন্য এবং বিএনপি আসে নিতে।
আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা এবং পরিবারের সদস্যদের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন