খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বান্দরবানের চলমান অভিযানে গ্রেফতার ৫৪ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ১১:৫৪ অপরাহ্ণ
বান্দরবানের চলমান অভিযানে গ্রেফতার ৫৪ জন কারাগারে

বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের মামলায় গ্রেপ্তার আরও ৫২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসাইন এ আদেশ দেন। এর আগে গতকাল দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

বান্দরবান কোর্ট পুলিশের পরিদর্শক মো ফজলুল হক জানান এ পর্যন্ত আদালত মোট ৫৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন তাদের মধ্যে গতকাল সোমবার (৮ এপ্রিল)  দুইজন কেএনএফ সদস্যকে আদালতে তোলার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এবং আজকে ৫২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আটক কেএনএফ সদস্যদের সদর থানা থেকে আদালতে আনা হয়। এ সময় রাস্তার দুই পাশে সতর্ক অবস্থায় পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রহরা ছিল লক্ষ করার মতো।

কড়া নিরাপত্তায় প্রথম ধাপে বিকেল ৩টার দিকে থানচি থানার গত ৫ এপ্রিল করা মামলায় গ্রেপ্তার তিনজনকে আনা হয় আদালতে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে রুমা থানায় করা মামলা আটক অন্যদের বান্দরবান সদর থানা হতে আদালতে আনা হয়। তাদের আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসাইন।

এদিকে আসামিপক্ষের আইনজীবী কাজী মহুতল হোসাইন যত্ন বলেন, রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় দুটি মামলায় পুলিশ ৫১ জন আসামিকে আদালতে উপস্থাপন করে। এ সময় আসামিপক্ষে কোনো জামিনের দরখাস্ত না থাকায় বিচারক আসামিদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আদালতের অনুমতি নিয়ে আসামিপক্ষে আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য আসামিদের উকালতনামায় দস্তখত নিয়েছি। ঈদের পর কাগজপত্র পর্যালোচনা করে আসামিদের পক্ষে জামিনের শুনানি হবে।

এদিকে গতকাল যৌথ অভিযানে আটক ৪৯ জনের মধ্যে অন্তঃসত্ত্বা এলিজাবেথ বম নামে একজনকে মানবিক বিবেচনায় থানা থেকে ছেড়ে দেওয়ার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমি।

তিনি বলেন, মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তাকে নজরদারিতে রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। যৌথ অভিযান চলমান থাকবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি