আবারও বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম!
পুৃঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান হিসেবে আরেক মেয়াদে নিয়োগ পেতে চলেছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ইতোমধ্যে তার পুনঃনিয়োগ সংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করেছেন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সূত্র অনুসারে, গত ৪ এপ্রিল প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ওই ফাইলে সই করেছেন। চলতি সপ্তাহে বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে আরেক মেয়াদে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক ফোরাম আইওস্কোর এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।






আপনার মতামত লিখুন