খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মুস্তাফিজকে হারিয়ে ধুঁকছে চেন্নাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ণ
মুস্তাফিজকে হারিয়ে ধুঁকছে চেন্নাই

মুস্তাফিজ অস্ত্রকে হারিয়ে একপ্রকার দিশেহারা চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলটি নিজেদের সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পাত্তাও পায়নি। পরবর্তীতে মুস্তাফিজদের মিস করার কথা জানান চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। তবে পরের ম্যাচে বাংলাদেশি এই পেসারের খেলার সম্ভাবনা রয়েছে!

আগামীকাল (সোমবার) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। তার আগে আজই (রোববার) চেন্নাইয়ের উদ্দেশে উড়ার দেওয়ার কথা রয়েছে ফিজের। এর পরদিন তাকে খেলানো হবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ম্যাচটি ঘরের মাঠ চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ঘরের মাঠ বলেই ফিজের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তার ওপর চার ম্যাচে টানা দ্বিতীয় হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে চেন্নাই। তাই ফ্র্যাঞ্চাইজিটি দ্রুতই ফিজকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। এর আগের ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ ফ্লেমিং বলেন, ‘কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি), তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’

এর আগে বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে রোববার (আজ) সন্ধ্যায় ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন মুস্তাফিজ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। তার আগে যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাগতিকদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। অর্থাৎ বিশ্বকাপের দামামা পুরোদমে বাজার আগেই টাইগাররা সেখানে পা রাখবে। সেজন্য কিছুটা আগেভাগেই শুরু হয়েছে ভিসা প্রস্তুত কার্যক্রম।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি