খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রায়পুরে এক হাত জমি নিয়ে দ্বন্দ্ব, ইটের আঘাতে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণ
রায়পুরে এক হাত জমি নিয়ে দ্বন্দ্ব, ইটের আঘাতে প্রাণ গেল যুবকের
বাড়ির সীমানার এক হাত  (বিঘা) জমির বিরোধের জেরে লক্ষ্মীপুরের রায়পুরে ইটের আঘাতে তারেক নামে এক যুবককে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।
তারেক রায়পুর উপজেলা পৌর ৫নং ওয়ার্ডের মধুপুর এলাকার আনার আলি ব্যাপারী বাড়ির মো: আমির হোসেন ছেলে। গত  মঙ্গলবার (০২ এপ্রিল)  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারেক মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার সময়  ময়নাতদন্ত শেষে তারেকের লাস দেশের বাড়িতে নিয়ে এসে দাফন কাজ সম্পন্ন করা হয়।
স্থানীয়রা জানান,  পৌর মধুপুর এলাকার আনার আলি ব্যাপারী বাড়ির মো: আমির হোসেন পরিবারের সাথে মোঃ সহিদদের পরিবারের  পূর্ব থেকে জমি জমা নিয়া বিরোধ চলে আসছে।  এবং উক্ত বিরোধকে কেন্দ্র  ঘটনার দিন (২২ মার্চ)  ওই সম্পত্তি দেখতে গেলে কথা কাটাকাটির সৃষ্টি হয় এক পর্যায়ে অভিযুক্ত শহিদ  দা, চেনী, লাঠি, ইট, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্রে নিয়ে  নিহত তারেকের পরিবারের উপর হামলা চালায়। এক একপর্যায়ে সহিদ তার বাড়ির ছাঁদে উঠে ছাঁদ থেকে  তারেকের মাথায় ইট নিক্ষেপ করে গুরুতর জখম করে পরে স্থানীয়রা উদ্ধার করে  রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা অবনতি দেখে  উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে তার অবস্থার উন্নতি না হওয়ায় তাহাকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর থেকে  ঢাকায় প্রেরণ করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার ( ০২ এপ্রিল)   তারেক মৃত্যুবরণ করেন ।
তারেকের মা ফাতেমা বেগম বলেন, সহিদের সঙ্গে আমাদের বাড়ির একটি জমির সিমানার এক একহাত (বিঘা) জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার দুপুরে সহিদ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অর্তিক হামলা করে এতে আমি আমার  স্বামী  (আমির হোসেন) আমার মেয়ে (তানিয়া আক্তার)
 ও আমার ছেলেকে  ( মো: তারেক)  পিটিয়ে আহত করে এক একপর্যায়ে সহিদ তার বাড়ির ছাঁদে উঠে ছাঁদ থেকে আমার বড় ছেলে তারেকের মাথা ইট নিক্ষেপ করে তারপর আমার ছেলে গুরুতর জখম হয়, চিকিৎসাধীন অবস্থা আমার ছেলের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  মৃত্যু হয়। আমি আমার ছেলের হত্যার বিচার চাই, সহিদের ফাঁসি চাই ।
তারেকের ছোট বোন তানিয়া আক্তার জানান, আমরা থানা গিয়ে অভিযোগ করেছি থানা আমাদের অভিযোগ গ্রহণ করেনি। পুলিশ তাদের এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না।
অন্যদিকে তারেকের মৃত্যুর খবর শুনে অভিযুক্ত সহিদ  বাড়িতে তালা দিয়ে পরিবার সহ ঘটনার দিনই পালিয়ে যান। এতে অভিযুক্ত সহিদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, এঘটনায় কেউ কোনো  লিখত অভিযোগ করেনি,  তবে শুনেছি ইতিমধ্যে লাশ ময়নাতদন্ত শেষ হয়েছে, রিপোর্ট ফেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি