সিরাজগঞ্জে কলেজশিক্ষককে গলাকেটে ফেলে গেছে দুর্বৃত্তরা
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল কলেজপাড়ায় শফিকুল ইসলাম (৫৮) নামে এক কলেজশিক্ষককে শুক্রবার সকালে নিজ বাসার পাশে গলাকেটে মৃত ভেবে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত শফিকুল ইসলামকে প্রথমে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
তিনি উপজেলার জামতৈল কলেজপাড়ার মৃত মমতাজ উদ্দিনের ছেলে ও চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল পৌণে ৮ টার দিকে নিজ বাড়ির দেয়ালের পিছনে পুকুর পাড়ে ময়লা ফেলতে যায় কলেজশিক্ষক শফিকুল ইসলাম। এসময় কে বা কারা তাকে হত্যার উদ্দেশ্যে গলাকেটে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্বজনরা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অস্ত্রোপাচারের পর দুপুরের দিকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। আহত কলেজশিক্ষকের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার কারণে সম্ভবত এখনো থানায় কোন অভিযোগ করা হয়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা ও ঘটনা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ওসি






আপনার মতামত লিখুন