খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সিরাজগঞ্জের মহাসড়কে চালু হলো চার লেন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৫:৩৪ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জের মহাসড়কে চালু হলো চার লেন

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘœ করতে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে চার লেন প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত চার লেন চালু করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘœ করতে মহাসড়কে দিনরাত কাজ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২২ কিঃ মিটার মহাসড়কে যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাতে হতো যাত্রী সাধারণের। প্রতিদিন উত্তরের ২২ জেলার প্রায় ৩০ হাজার যানবাহন চলাচল করলেও ঈদযাত্রায় প্রায় ৪০ হাজার ছাড়িয়ে যায়। অতিরিক্ত যানবাহনের চাপে এ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। কিন্তু এবার সেই যানজটের সম্ভাবনা নেই। সাসেক-২ প্রকল্পের সুফল পাবে এ অঞ্চলের মানুষ। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে বগুড়ার মির্জাপুর পর্যন্ত ২ লেনের মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্প চলমান রয়েছে। প্রায় ৮০৫ কোটি টাকা এ প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে।

এ বছর মহাসড়কের নলকা ব্রিজ, ফ্লাইওভার, নবনির্মিত আন্ডারপাস ও চার লেনের কাজ অনেকাংশে শেষ হয়েছে। এতে স্বস্তি পাবে উত্তরবঙ্গের ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহন চালকেরা। এ সম্পর্কে চালক ও যাত্রীরা জানান, ঢাকা-বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে রাস্তা উন্নীতিকরণ ও ফ্লাইওভার নির্মাণকাজ অধিকাংশ জায়গায় শেষ হলেও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নির্মাণ কাজে অনেক জায়গায় চার লেনের কাজ চলছে। বিগত দিনের চেয়ে এ বছর মহাসড়কের অবস্থা অনেক ভালো। বগুড়া পর্যন্ত চার লেনের কাজ শেষের দিকে। ঈদের আগে মেরামত শেষ হলে যানজট হবে না।

সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-২) প্রকল্পের ব্যবস্থাপক মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের যাতায়াতে যেন বিঘœ না ঘটে, এ জন্য হাটিকুমরুল মোড়ে ইতিমধ্যেই কংক্রিটের রাস্তা মেরামত করা হয়েছে এবং সিরাজগঞ্জ সওজ বিভাগ চার লেনের মেরামত কাজ শুরু করেছে। বিশেষ করে কড্ডার মোড় ও নলকার মোড়ে প্রতিবছর যানজটের সৃষ্টি হলেও এবার সেখানে আন্ডারপাস খুলে দেয়ায় দূরপাল্লার গাড়িগুলো ওপর দিয়ে চলে যাচ্ছে। আর অন্যান্য গাড়িগুলো আন্ডারপাসের নিচ দিয়ে চলাচল করছে। এজন্য এবারের ঈদযাত্রা হবে অনেকটা স্বস্তিদায়ক। ঈদযাত্রা নির্বিঘœ করার লক্ষ্যে ইতিমধ্যেই সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও উর্ধতন কর্মকর্তারা মহাসড়ক পরিদর্শন এবং জেলা পর্যায়ে বৈঠক করেছেন। এ বৈঠকে সড়কের যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, এ বছর মহাসড়কের অবস্থা অনেক ভালো। এ সড়কের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করণের তথ্য রিপোর্ট সড়ক বিভাগ কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ এসব তথ্যর ভিত্তিতে ৩১ মার্চের মধ্যে সংস্কার করে দেয়ার কথা দিয়েছেন।

ঈদযাত্রায় মানুষের নিরাপদে ঘরে ফেরা ও নিশ্চিন্তে যাতায়াতে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় জেলা পুলিশের পক্ষ থেকে সাড়ে ৭’শ জন পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৪ ঘন্টা পুলিশ থাকবে। সেইসাথে বেশ কয়েকটি মোবাইল টিম থাকবে বলে উল্লেখ করেন তিনি

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি