দরবৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে মাত্র ৪৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আজ মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
সোমবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ই-জেনারেশন, ট্রাস্ট ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, কে এন্ড কিউ, ফার কেমিক্যাল, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক ফান্ড এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।






আপনার মতামত লিখুন