খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যশোরের ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ের আত্মহত্যা 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ
যশোরের ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ের আত্মহত্যা 

যশোর সদর উপজেলার চুড়ামনকাটির পোলতাডাঙ্গা শশ্নানঘাট এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা মেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর আড়াইটার  সময়।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার  সাতমাইলের  বড় হৈবতপুর গ্রামের মৃত মোকসেদ আলীর মেয়ে  লাকি বেগম(৩৪) ও তার  একমাত্র মেয়ে সাতমাইল বাড়ি নগর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী  সুমাইয়া খাতুন মিম (১৩)।
রেল পুলিশ সূত্রে জানা যায়, বড় হৈবতপুর গ্রামের মৃত মকসেদ আলীর মেয়ে লাকি বেগম স্বামী পরিত্যাক্ত।  লাকি বেগম তার একমাত্র মেয়ে সুমাইয়া খাতুন মিমিকে সাথে নিয়ে সাতমাইল বাজারে ভাড়া বাড়িতে বসবাস করতো। সোমবার দুপুর আড়াইটার সময় তারা মা ও মেয়ে পোলতাডাঙ্গা শশ্নানঘাট নামকস্থানে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা  করে। তবে কি কারণে ট্রেনের নিচে ঝাঁপদিয়ে মা মেয়ে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল ট্রেন মহানন্দা  আড়াইটার দিকে যাওয়ার পর লাশ দুটি পড়ে থাকতে দেখেন তারা।
নিহতের ছোট বোন রোজিনা খাতুন জানান, সকালে বাড়ি থেকে তার বোন ও ভাগ্নি ভাত খেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়।  পরে বিকাল ৩ টার দিকে তাকে  ফোন করে জানানো হয় তার বোন ও ভাগ্নি ট্রেনে কাটা পরে মারা গেছে। তবে কি কারণে  ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে  মা ও মেয়ে আত্মহত্যা করেছে তা তিনি জানেননা। রোজিনা খাতুন আরো জানান, তার বোনের দুই জায়গায় বিয়ে হয়েছিলো। বর্তমানে তিনি স্বামী পরিত্যাক্ত।
যশোর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মনিতোষ জানান খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  যশোর জেনারেল হাসপাতাল  মর্গে পাঠিয়েছি । তবে কি কারণে মা ও মেয়ে একই সাথে ট্রেনের নিচে ঝাঁপদিয়ে  আত্মহত্যা করেছে তা এখনি বলা সম্ভব নয়।ঘটনা স্থল থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন