খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে: সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ
শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে: সুজিত রায় নন্দী

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, শেখ হাসিনা সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে এবং তা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।’

তিনি বলেন, বৈষম্য আর হানাহানি ভুলে গিয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি সব ধর্মের মূল মন্ত্র। সকল ধর্মেই শান্তি ও মানবতার কথা বলা আছে আর সকল ধর্মেই মানবতাকে সবকিছুর আগে প্রাধান্য দেওয়া হয়েছে।

রবিবার(২৪মার্চ) রাজধানীর মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্টে ঢাকাস্থ
চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও যুগান্তরের সিটি এডিটর মিজান মালিকের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব এবং পিএসসির সদস্য মাকছুদুর রহমান পাটোয়ারি, এন্টি টেরোরিজম ট্রাইব্যুনাল ঢাকার জেলা ও দায়রা জজ মোঃ মজিবুর রহমান ও পাওয়ার সেল’ এর মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

সুজিত রায় নন্দী আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধের সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো । ধর্ম যদি মানবতার না হতো তাহলে মুক্তিযুদ্ধসহ দেশের সকল ক্রান্তিলগ্নে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হতে পারতো না। ” ধর্ম যার যার উৎসব সবার ” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্লোগানে সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আমরা সসম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি।

মাকছুদুর রহমান পাটোয়ারি বলেন বলেন, নিজ জেলার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। বরেণ্য সাংবাদিক মিজান মালিক ভাই উদ্যোগ নিলে চাঁদপুর ভবিষ্যতে আরো অনেক সফলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আমি মনে করি।

সভাপতির বক্তৃতায় মিজান মালিক চাঁদপুরের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ চালুর দাবি জানান।

অনুষ্ঠানে ফোরামের সাধারণ সম্পাদক এবং দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমদউল্লাহ্ ,দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আবুকাউসার, এনটিবির বিশেষ প্রতিনিধি সফিক শাহীন, ফোরামের সদস্য আব্দুল হাই তুহিন, দৈনিক সময়ের সম্পাদক জিহাদুর রহমান চৌধুরী, দেশ রুপান্তরের সিনিয়র রিপোর্টার দুলাল হোসেন, বিডি সমাচার ২৪ ডটকমের সম্পাদক মহসিন হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় কর্মরত চাঁদপুর জেলার সাংবাদিক, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদগণ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি