খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিনে ধর্মীয় উপাসনালয়ে সুজিত রায় নন্দীর দোয়া ও প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৯:৫৭ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর জন্মদিনে ধর্মীয় উপাসনালয়ে সুজিত রায় নন্দীর দোয়া ও প্রার্থনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান সুজিত রায় নন্দীর উদ্যোগে মসজিদ-মাদ্রাসা ও মন্দির সহ শতাধিক ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) দিন ব্যাপী চাঁদপুর ও হাইমচরে এ আয়োজন করা হয়।

এরমধ্যে মসজিদগুলোতে যোহর এবং আসর ও মাগরিব নামাজের পর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এবং মন্দির-গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দিনের বিভিন্ন সময়ে প্রার্থনার আয়োজন করে।

বিশেষ এ দিবসটিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী গণমাধ্যমকে বলেন, আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য একটি অবিস্মরণীয় দিন। মার্চের এই মহান দিনে জন্মগ্রহণ করেছিলেন, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার অকুতোভয় দুর্বার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। যে স্বাধীনতা ছিলো বাঙালী জাতির হাজার বছরের লালিত স্বপ্ন। সেই স্বপ্নের পূর্ণতা দিয়েছেন মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি আরো বলেন, বিশেষ এই দিনটিকে জাতীয় শিশুদিবস হিসাবেও ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু আমৃত্যু শোষিত-বঞ্চিত মানুষের জন্য লড়াই করে গেছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজকে এই দিনে আমাদের শপথ হোক, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আমরা নতুন প্রজন্মের জন্যে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো।

উল্যেখ যোগ্য ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদ, চিশতিয়া জামে মসজিদ, উকিলপাড়া জামে মসজিদ, পুরানবাজার জামে মসজিদ, কবরস্থান জামে মসজিদ, ওসমানিয়া মাদ্রাসা মসজিদ, পুরানবাজার রেলী জামে মসজিদ, আদালত পাড়া জামে মসজিদ, বড়ষ্টেশন জামে মসজিদ, বাবুরহাট জামে মসজিদ, মুন্সির হাট বাইতুল আমিন জামে মসজিদ, বিষ্ণুপুর তালতলা জামে মসজিদ, শাহমাহমুদপুর দঃ কুমারডুগী বাইতুল আমান জামে মসজিদ কাটাখালি জামে মসজিদ, হাইমচর বাইতুন নুর জামে মসজিদ, নীলকমল জামে মসজিদ, উওর আলগী জামে মসজিদ, হাইমচর ফোরকানিয়া জামে মসজিদ, চরফতেহজংপুর জামে মসজিদ, আলুর বাজার জামে মসজিদ, ফেরী ঘাট ফালাহ জামে মসজিদ, টেকের হাট জামে মসজিদ ও শ্রী শ্রী কালি মন্দির, চাঁদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশন , শ্রী শ্রী গোপাল জিউর আখড়া, কুন্ডের বাড়ি দুর্গা মন্দির, হাইমচর জগন্নাথ মন্দির, সাপদী মিলন মন্দির, বালিয়া মন্দির পুরানবাজার হরিসভা মন্দির, এবং ফরাক্কবাদ ডিগ্রী, চাঁদপুর সিটি কলেজ, চরফতেহজংপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রাজরাজেশ্বর মোজাফ্ফরিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা, উওর চরবাকিলা জামে মসজিদ, রামপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ শতাধিক প্রতিষ্ঠানে তবারক বিতরণ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি