দর বৃদ্ধির শীর্ষে বিবিএস
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ১৭৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, এদিন বিবিএসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
সোমবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এস এস স্টিল, ডোমিনেজ স্টিল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, গোল্ডেন হারভেস্ট এগ্রো, গোল্ডেন সন, আরামিট এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।






আপনার মতামত লিখুন