খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

গর্ভধারীনী মাকে (৬৫) জবাই করে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে (৩৯) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ আবুল বাশার মিঞা রোববার দুপুরে এ মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত নাহিদ ইমরান সিরাজগঞ্জ জেলা সদরের খোর্দ্দ শিয়ালকোল গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হকের ছেলে। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডঃ জেবুন্নেসা জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা বিবরণ থেকে জানা গেছে, সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের নিজ বাসা থেকে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি সকালে বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হকের স্ত্রী সাবেক স্বাস্থ্য পরিদর্শিকা
রশিদা খানমের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেন।

ওইদিন সকালে ছোট ভাইয়ের স্ত্রী পিংকি খাতুন তার বড় ভাই নাহিদ ইমরান নিয়নকে চাদর গায়ে দিয়ে বাসার বাইরে বের হয়ে যেতে দেখেন। সে সময় পিংকি শাশুড়ি রশিদাকে কয়েকবার ডেকে সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে তার গলা কাটা লাশ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পররবর্তিতে বাদী নিশাত লোকমুখে জানতে পারেন যে তার বড় ভাই নিয়ন জুয়া খেলায় মত্ত হয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছেন। এ কারণে তিনি তার মাকে হত্যা করে থাকতে পারেন।

এঘটনায় পুলিশি তদন্তে বেরিয়ে আসে নাহিদ ইমরান নিয়ন ক্রিকেট জুয়ায় আসক্ত হয়ে অনেক টাকা ঋৃণগ্রস্থ হয়ে পড়েন। ঋণের কারণে তিনি হতাশাগ্রস্থ’ হয়ে পড়েছিলেন এবং তার মা রশিদা খানমের কাছে টাকা দাবি করেন। কিন্তু মা টাকা দিতে অস্বীকার করায় মা-ছেলের মধ্যে দ্বন্দ্বের কারণে নিয়ন মাকে হত্যার পরিকল্পনা করেন।

এ পরিকল্পনার অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি সকালে ছুরি দিয়ে ঘুমন্ত মাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে লাশ কম্বল দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় সে।
ঘটনার পর থেকে দীর্ঘদিন পালিয়ে থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করে।গ্রেফতারের পর নিয়ন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার দুপুর ১২টার দিকে আসামির উপস্থিততে বিজ্ঞ আদালত উল্লেখিত রায় ঘোষণা করেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি