খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শ্রবণশক্তি যে ৫ কারণে কমে যেতে পারে

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ণ
শ্রবণশক্তি যে ৫ কারণে কমে যেতে পারে

আমরা অনেকেই কান ও শ্রবণশক্তি সম্পর্কে সচেতন না। ফলে নানা পর্যায়ে ভোগান্তির শিকার হতে হয় আমাদের নিজেদেরকেই। অসচেতনতাসহ বিভিন্ন কারণে আমাদের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি সারাজীবনের জন্যও আঘাতপ্রাপ্ত হতে পারে কান। শ্রবণশক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণ সম্পর্কে সচেতন থাকলে এই ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব।

জেনে নেওয়া যাক কোন কোন কারণে আমাদের শ্রবণশক্তি কমে যেতে পারে-

১। বিভিন্ন ধরনের আঘাত আমাদের শ্রবণশক্তি কমিয়ে দিতে পারে। আঘাত হতে পারে বাহ্যিক বা অভ্যন্তরীণ। কানে আঘাত লেগে পর্দা ফেটে যেতে পারে।

এছাড়া সড়ক দুর্ঘটনা, হঠাৎ কানে কিছু দিয়ে আঘাত পাওয়া, ভেতরে খোঁচাখুঁচি করতে গিয়ে ব্যথা পাওয়াসহ অনেক কারণে শ্রবণশক্তির উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। অনেক সময় শিশুরা খেলাচ্ছলে জোরে কানে আঘাত করতে পারে। এতেও শ্রবণশক্তি কমে যাওয়ার ঝুঁকি থাকে।

২। শ্রবণশক্তি কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণের মধ্যে কাজ করতে করতে ধীরে ধীরে কানের শক্তি কমতে থাকে। অনেকে মিউজিক নিয়ে কাজ করেন। তাদের বেশিরভাগ সময় উচ্চশব্দের মধ্যে থাকতে হয়।

এছাড়া ট্রাফিক পুলিশরাও সারাদিন থাকেন উচ্চশব্দে। কলকারখানার মেশিনের শব্দে দীর্ঘক্ষণ থাকলেও কমে যেতে পারে শ্রবণশক্তি। অতিরিক্ত জোরে দীর্ঘক্ষণ ইয়ারফোন ব্যবহারের কারণে ক্ষতি হতে পারে কানের।

৩। অনেক সময় ভাইরাল অসুখের কারণে কানের নার্ভ ড্যামেজ হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় শ্রবণশক্তি।

৪। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কানের ক্ষতি হতে পারে।

৫। বয়স হলে প্রাকৃতিকভাবেই শ্রবণশক্তি লোপ পেটে পারে। কারণ বয়সের সঙ্গে সঙ্গে নার্ভের কর্মক্ষমতা কমে যায়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি