খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মেডিকেলের সেই শিক্ষককে কারাগারের সাধারণ ওয়ার্ডে স্থানান্তর

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১১:০৯ অপরাহ্ণ
মেডিকেলের সেই শিক্ষককে কারাগারের সাধারণ ওয়ার্ডে স্থানান্তর

সিরাজগঞ্জ জেলা কারাগারের আগমনি ওয়ার্ড থেকে শিক্ষার্থীকে গুলি করা সেই শিক্ষক ডাঃ রায়হান শরীফকে সাধারণ বন্দিদের ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সকালে তাকে সাধারণ বন্দিদের ওয়ার্ডে স্থানান্তর করা হয়। জেলা কারাগারের জেলার মোহাম্মদ ইউনুস জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিদিন নতুন আসামি কারাগারে এলে প্রথমে তাদের আগমনি ওয়ার্ডে রাখা হয়। সেখানে ৩/৪ দিন অবস্থানের পর অন্যান্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়। শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীর পায়ে গুলিসহ দুটি মামলার অভিযূক্ত ওই শিক্ষককে প্রথমে কারাগারের আগমনি ওয়ার্ডে রাখা হয়েছিল। শুক্রবার সকালে তাকে কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দিদের ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

ওই ওয়ার্ডে তিনি নিরবে অবস্থান করছেন এবং প্রয়োজন ছাড়া কারো সঙ্গে কথাবার্তা বলছেন না তিনি। এছাড়া সাধারণ বন্দিদের জন্য যে খাবার দেয়া হয় তিনি সেই খাবারই খাচ্ছেন। নতুন স্থানে, নতুন পরিবেশে অবস্থান করতে সময় লাগবে। তবে তিনি কথাবার্তা কম বললেও এখন সুস্থ্য আছেন বলে মনে হচ্ছে। উল্লেখ্য, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডাঃ রায়হান শরীফ।

সোমবার বিকেলে শিক্ষার্থীদের ক্লাসরুমের ভেতরে তুচ্ছ ঘটনার সৃষ্টির একপর্যায়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে লক্ষ্য করে গুলি করেন তিনি। এ ঘটনার পর তাকে কক্ষে আটকে রেখেছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে ৯৯৯ এ সংবাদে পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাকে পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরআগে তার ব্যাগ থেকে ২টি বিদেশী পিস্তল, ৮১ রাউন্ড গুলি, ৪ টি ম্যাগাজিন, ২টি বিদেশি কাটারি (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে ডিবি পুলিশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ মামলা দুটি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ জেলা গোয়েন্দা বিভাগকে (ডিবি) তদন্তের দায়িত্ব দিয়েছেন। ইতিমধ্যেই ডিবি পুলিশ এ মামলা তদন্ত শুরু করেছেন। এ তদন্তে অনেক তথ্য বেরিয়ে আসছে এবং তদন্ত স্বার্থে এসব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি