খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

গাজায় বিমান থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ণ
গাজায় বিমান থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিমান থেকে খাবার সহায়তা ফেলেছে যুক্তরাষ্ট্র। জর্ডানের বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তাদের সামরিক বিমান থেকে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য এই খাবার নিচে ফেলে।

এর আগে গাজায় প্রথমবারের মতো বিমান থেকে খাদ্য ফেলার পরিকল্পনা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে প্রথমবারের মতো এয়ারড্রপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার তিনটি সামরিক বিমানের মাধ্যমে ৩০ হাজারেরও বেশি খাবার প্যারাসুটে করে নিচে ফেলা হয়।

জর্ডানের বিমান বাহিনীর সাথে যুক্তরাষ্ট্র এই অভিযানটি যৌথভাবে পরিচালনা করে।

এর আগে গত বৃহস্পতিবার যুদ্ধ-বিধ্বস্ত গাজা উপত্যকার একটি ত্রাণ বিতরণ পয়েন্টে লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। ওই ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি সৈন্যদের নির্বিচার গুলিতে অন্তত ১১২ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন আরও সাত শতাধিক ফিলিস্তিনি।

এরপরই অবরুদ্ধ এই ভূখণ্ডটির ফিলিস্তিনিদের জন্য সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া বিমান থেকে খাবার সহায়তা ফেলার এই পদক্ষেপ এমন সময়ে হলো যখন গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির জন্য একটি চুক্তির কাঠামো তৈরি হয়েছে বলে এক শীর্ষ মার্কিন কর্মকর্তা দাবি করেছেন।

বিবিসি বলছে, শনিবার সি-১৩০ সামরিক পরিবহন বিমানগুলোতে করে গাজা ভূখণ্ডের উপকূলে ৩৮ হাজারেরও বেশি খাবার ফেলা হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে।

 

এতে বলা হয়েছে, ‘স্থল করিডোর এবং রুটের মাধ্যমে সাহায্যের প্রবাহ সম্প্রসারণসহ গাজায় আরও সাহায্য পাঠানোর টেকসই প্রচেষ্টার অংশ হিসেবে বিমান থেকে এই সহায়তা ফেলা হয়েছে।’

অবশ্য যুক্তরাজ্য, ফ্রান্স, মিসর এবং জর্ডানসহ অন্যান্য আরও দেশ এর আগে গাজায় ত্রাণ পাঠিয়েছে। তবে এবারই প্রথমবার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠাল যুক্তরাষ্ট্র। তবে সাহায্য সংস্থাগুলো বলেছে, বিমান থেকে সহায়তা নিচে ফেলা আসলে সাহায্য বিতরণের একটি অকার্যকর উপায়।

গাজার বাস্তুচ্যুত বাসিন্দা মেধাত তাহের বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, এই ধরনের পদ্ধতি খুবই অনুপযুক্ত। তিনি বলেন, ‘এটি কি একটি স্কুলের জন্য যথেষ্ট হবে? এটি কি ১০ হাজার মানুষের জন্য যথেষ্ট? (স্থল পথে) ক্রসিংয়ের মাধ্যমে সাহায্য পাঠানো ভালো এবং প্যারাসুটের মাধ্যমে এয়ারড্রপ করার চেয়ে ওই পন্থাই ভালো।’

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩০ হাজার ৩২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭১ হাজারের বেশি মানুষ।

মন্ত্রণালয় আরও বলেছে, গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৯২ জন নিহত হয়েছেন। এর আগে গাজা উপত্যকার অন্যত্র তিনটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েক ডজন আহত হয় বলেও জানানো হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি