খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রয়্যাল ডেনিম-ডায়মন্ড ড্রেজিং কিনছে আলিফ ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৩ অপরাহ্ণ
রয়্যাল ডেনিম-ডায়মন্ড ড্রেজিং কিনছে আলিফ ইন্ডাস্ট্রিজ

রয়্যাল ডেনিম এবং ডায়মন্ড ড্রেজিং নামের দুটি প্রতিষ্ঠান কিনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‘আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। আলিফ গ্রুপের প্রতিষ্ঠান আলিফ ইন্ডাট্রিজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, বস্ত্র খাতের শতভাগ রপ্তানিমুখী ডেনিম প্রস্তুতকারী কোম্পানি ‘রয়্যাল ডেনিম লিমিটেড’ এবং ড্রেজিং কোম্পানি ডায়মন্ড ড্রেজিং লিমিটেডের মালিকানা কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আলিফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আজিমুল ইসলামকে প্রচলিত আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক বিষয়গুলো গুরুত্বসহকারে যথাযথভাবে সম্পন্ন করে কোম্পানি দুটির মালিকানা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ নির্দেশ দিয়েছে।

এছাড়া পরবর্তী সিদ্ধান্তের জন্য এমডি মো. আজিমুল ইসলামকে ওই কোম্পানি দুটির সম্ভাব্যতা প্রতিবেদনসহ সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র, ক্রয়ের আনুমানিক খরচ এবং অর্থায়নের পদ্ধতি বিস্তারিতভাবে ৩০ কার্যদিবসের মধ্যে বোর্ডের কাছে জমা দিতে বলা হয়েছে ।

তবে কোম্পানি দুটি কত টাকায় বা কি চুক্তিতে আলিফ ইন্ডাস্ট্রিজ কিনছে, তা উল্লেখ করা হয়নি।

আলিফ ইন্ডাস্ট্রিজ আরো জানিয়েছে, শতভাগ রপ্তানিমুখী রয়্যাল ডেনিম লিমিটেডের মালিকানা গ্রহণের প্রক্রিয়া শুরু করতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিমুল ইসলামকে অনুমোদন দিয়েছে কোম্পানির ব্যবস্থাপনা বোর্ড। প্রতি মাসে ৭৫০,০০০ ইয়ার্ড ডেনিম প্রস্তুতের সক্ষমতা রয়েছে রয়্যাল ডেনিম লিমিটেডের। কারখানাটি কুমিল্লা ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) অবস্থিত।

একইভাবে আলিফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা বোর্ড ড্রেজিং কোম্পানি ডায়মন্ড ড্রেজিং লিমিটেডের মালিকানা গ্রহণের আইনানুগ প্রক্রিয়া শুরু করার জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অনুমোদন দিয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি