খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মৌসুমি ফ্লু ঠেকাতে খাবেন যে খাবার

স্বাস্থ্য ডেস্ক:
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৫০ অপরাহ্ণ
মৌসুমি ফ্লু ঠেকাতে খাবেন যে খাবার

শীতের বিদায় শেষে প্রকৃতিতে এখন চলছে বসন্তকাল। ঋতু পরিবর্তনের এই সময়ে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। অনেকেই ভাইরাল জ্বর, অ্যালার্জি, সর্দি, কাশিতে আক্রান্ত হন। ইমিউন সিস্টেম বাড়ানো মৌসুমি ফ্লুর সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। সেই সঙ্গে প্রদাহের সম্ভাবনাও কমিয়ে দেয়।

তবে ইমিউন সিস্টেম একদিনে শক্তিশালী হয় না। এজন্য স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি তৈরি প্রয়োজন। দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস গড়ে তুলতে পারলেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সংক্রমণের বিরুদ্ধে শরীর লড়াই করার জন্য প্রস্তুত থাকবে।

ইমিউন ফাংশন বাড়ানোর টিপস

হাইড্রেটেড থাকুন: যে কোনও স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাওয়ার এটা অন্যতম শর্ত। বেশি বেশি তরল পান করা শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। পর্যাপ্ত পরিমাণে পানি পান শরীর ডিটক্স করার একটি ভালো উপায়। পর্যাপ্ত পরিমাণে পানি পানে কিডনির কার্যকারিতা বাড়ে, বিভিন্ন উপায়ে শরীরকে শক্তিশালী করে। অন্যদিকে, ডিহাইড্রেশন শরীরকে কিছুটা দুর্বল করে তোলে। যার ফলে ব্যাকটেরিয়া সহজেই ইমিউন সিস্টেমে আক্রমণ করতে পারে।

স্বাস্থ্যকর ঘুমের চক্র: প্রতিদিন ৬-৭ ঘণ্টার ভালো মানের ঘুম শরীরকে বিভিন্ন অসুখ থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। শরীরকে মানসিক ও শারীরিকভাবে ফিট রাখতে সাহায্য করে ভালো ঘুম। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে ভালো ঘুম।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ডায়েট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে ভারসাম্য বজায় রাখতে সঠিক পরিমাণে পুষ্টি অন্তর্ভুক্ত করার বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন। হলুদে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সংক্রমণের বিরুদ্ধে ম্যাজিকের মতো কাজ করে।

সক্রিয় থাকুন: শরীরকে সক্রিয় রাখা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে হবে। বসে থাকলে বা নিস্ক্রিয় থাকলে স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ে। যার ফলে শরীরে সহজেই ভাইরাল সংক্রমণ হয়। শরীর সক্রিয় রাখতে নিয়মিত হাঁটুন, জগিং করুন। যোগব্যায়ামের জন্য নিয়মিত ১৫- ২০ মিনিট সময় দিন। এতে শরীর এবং মন শান্ত থাকবে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।

মানসিক চাপ নিয়ন্ত্রণ : মানসিক চাপ আমাদের জীবনের একটি অনিবার্য অংশ। মানসিক চাপের সঙ্গে মোকাবিলা করাও শরীরকে ফিট রাখার জন্য সমান গুরুত্বপূর্ণ। অতিরিক্ত মানসিক চাপ রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে।

খাবারের রুটিন: সকালের নাশতা কখনই এড়িয়ে যাবেন না। সময়মতো খাবার খাওয়া জরুরি। হজমশক্তি বাড়াতে ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার খান। সূত্র: ইন্ডিয়া ডট কম

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি