খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জ্বালানি খাতের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১৭ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ণ
জ্বালানি খাতের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১৭ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানির শেয়ার ধারণ তথ্য হালনাগাদ প্রকাশ করা হয়েছে। যার মধ্যে ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১৭টি কোম্পানির। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বিনিয়োগ বৃদ্ধি পাওয়া ১৭টি কোম্পানি হলো- অ্যাসোসিয়েট অক্সিজেন, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা, সিভিও পেট্রোকেমিক্যাল, ডেসকো, ডরিন পাওয়ার, ইস্টার্ন লুব্রিকেন্টস, এনার্জি প্যাক পাওয়ার, জিবিবি পাওয়ার, যমুনা অয়েল, খুলনা পাওয়ার-কেপিসিএল, লিন্ডে বাংলাদেশ, এমজেএল বাংলাদেশ, পাওয়ার গ্রীড কোম্পানি, শাহাজিবাজার পাওয়ার, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার কোম্পানি লিমিটেড।

অ্যাসোসিয়েট অক্সিজেন

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের। ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১০.৮৬ শতাংশ, যা জানুয়ারি মাসে ৩.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪.০১ শতাংশে। একই সময়ে বৈদেশিক বিনিয়োগ ছিল ০.২৯ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০.৩৬ শতাংশে। আরসাধারণ বিনিয়োগ ৫৮.২০ শতাংশ থেকে ৩.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪.৯৮ শতাংশে।

বারাকা পাওয়ার

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে স্পন্সর বিনিয়োগ ছিল ৩১.৪৩ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.২৬ শতাংশবেড়ে দাঁড়িয়েছে ৩১.১৭ শতাংশে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৪.৭৫ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫.১৩ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ৪৩.৮২ শতাংশ থেকে ০.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩.৭০ শতাংশে।

বারাকা পতেঙ্গা

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.২৬ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭.৫৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৫৪.৪৯ শতাংশ থেকে ০.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪.২৯ শতাংশে।

সিভিও পেট্রোকেমিক্যাল

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭.৭৫ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮.৭০ শতাংশে। একই সময়ে বৈদেশিক বিনিয়োগ ছিল ০.৪০ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.৩৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৩৬.৫৪ শতাংশ থেকে ০.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫.৬১ শতাংশে।

ডেসকো

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.৮৩ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩.৮৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৮.৪৭ শতাংশ থেকে ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.৪৩ শতাংশে।

ডরিন পাওয়ার

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.৮১ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯.১৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ১৪.৫৮ শতাংশ থেকে ০.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪.২৪ শতাংশে।

ইস্টার্ন লুব্রিকেন্টস

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৫.৭৭ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬.০৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ২৮.১৯ শতাংশ থেকে ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭.৮৭ শতাংশে।

এনার্জি প্যাক পাওয়ার

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭.৯৪ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮.১৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ২৭.৯৩ শতাংশ থেকে ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭.৭১ শতাংশে।

জিবিবি পাওয়ার

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.১৯ শতাংশ, যা জানুয়ারি মাসে ৩.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮.৮০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৫২.৮০ শতাংশ থেকে ৩.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৯.১৯ শতাংশে।

যমুনা অয়েল

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৮.৫৯ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮.৭৬ শতাংশে। একই সময়ে বৈদেশিক বিনিয়োগ ছিল ০.১১ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.১০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৮.৩২ শতাংশ থেকে ০.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.১৬ শতাংশে।

খুলনা পাওয়ার-কেপিসিএল

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.৮৯ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৯১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ২০.৯৪ শতাংশ থেকে ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০.৯২ শতাংশে।

লিন্ডে বাংলাদেশ

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৯.১০ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯.২০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ১০.৯০ শতাংশ থেকে ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০.৮০ শতাংশে।

এমজেএল বাংলাদেশ

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.১০ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২.২৬ শতাংশে। একই সময়ে বৈদেশিক বিনিয়োগ ছিল ০.০৩ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.০০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৬.৩৫ শতাংশ থেকে ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬.২২ শতাংশে।

পাওয়ার গ্রীড কোম্পানি

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.২০ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭.৪৮ শতাংশে। একই সময়ে বৈদেশিক বিনিয়োগ ছিল ০.০৬ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.০১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৮.৭৪ শতাংশ থেকে ০.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭.৫১ শতাংশে।

শাহাজিবাজার পাওয়ার

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.৩০ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ২৪.৪৯ শতাংশ থেকে ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪.৪০ শতাংশে।

তিতাস গ্যাস

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.০৫ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫.১৩ শতাংশে। একই সময়ে বৈদেশিক বিনিয়োগ ছিল ০.১৭ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.১৩ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ৯.৭৮ শতাংশ থেকে ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯.৭৪ শতাংশে।

ইউনাইটেড পাওয়ার

ডিসেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.৩৮ শতাংশ, যা জানুয়ারি মাসে ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭.৪১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ২.৬০ শতাংশ থেকে ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২.৫৭ শতাংশে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি