রাজধানীর যেসব এলাকায় মঙ্গলবার ৩ ঘন্টা থাকছে না গ্যাস সরবরাহ
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট তিন ঘণ্টা রাজধানীর মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’
এছাড়া, ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।






আপনার মতামত লিখুন