সিভিসি ফাইন্যান্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদ হোসেনের ইন্তেকাল
পুঁজিবাজারে তালিকাভূক্ত সিভিসি ফাইন্যান্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদ হোসেন আর নেই। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
চেয়ারম্যানের মৃত্যুতে শোক জানিয়েছে সিভিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেন।






আপনার মতামত লিখুন