খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চট্টগ্রাম আদালতে ওসি-জেল সুপারসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ
চট্টগ্রাম আদালতে ওসি-জেল সুপারসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রুবেল দে নামে এক হাজতির মৃত্যুর ঘটনায় বোয়ালখালী থানার ওসি, সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেনসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বন্দি থাকাকালিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান এ হাজতির মৃত্যু হয়।

আদালত মামলার আবেদন যাচাই-বাছাই করে পরবর্তী শুনানির জন্য অপেক্ষমান রেখেছেন। মঙ্গলবার চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ ড. বেগম জেবুননেছার আদালতে মামলার আবেদন করেন মৃত রুবেলের স্ত্রী পুরবী পালিত।

মামলার আবেদনে বিবাদিরা হলেন- বোয়ালখালী থানার ওসি মো. আছহাব উদ্দিন, পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই আবু মুসা, সাইফুল ইসলাম, রিযাউল জব্বার, কনস্টেবল কামাল, আসাদুল্লাহ এবং কারাগারের জেলার এমরান হোসেন মিয়া, ডেপুটি জেলার নওশাদ মিয়া, আখেরুল ইসলাম, সুমাইয়া খাতুন, মো. ইব্রাহিম, কারাগারের ওয়ার্ড মাস্টার।

অভিযোগ বলা হয়, চলতি বছরের ২৭ জানুয়ারি বিকেল ৩টার দিকে বোয়ালখালী উপজেলার দক্ষিণ জৈষ্ট্যপুরার নিজ বাড়ি থেকে ওসির নির্দেশে এসআই এস এম আবু মুসা, চৌকিদার জয় চক্রবর্তী এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য চৌধুরী মো. হাসান চৌধুরী সহযোগিতায় বিনা কারণে রুবেল দে কে গ্রেপ্তার করা হয়। তাকে রাত ৮টার দিকে মদসহ গ্রেপ্তার করে ভুয়া মামলা সাজান।

ওইদিন রাত ৯টার দিকে পুলিশ মোবাইল ফোনে কল করে রুবেল দে কে ছাড়িয়ে নেওয়ার জন্য তার পরিবারের কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করে। টাকা না দিলে ৫০০ লিটার চোলাই মদ দিয়ে মিথ্যা মাদক মামলা সাজিয়ে চালান দেয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।
ভিকটিম রুবেলের পরিবার এত টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ২০০ লিটার চোলাই মদ উদ্ধারের দেখিয়ে ভুয়া মামলা করেন। পরদিন এসআই রিযাউল জব্বার রুবেল দে’র শারীরিক আঘাতের কথা গোপন রেখে আদালতে সোপর্দ করেন। আদালত রুবেলকে হাজতে পাঠানোর আদেশ দিলে গুরুতর অসুস্থ অবস্থায় প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

২ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে রুবেলের পরিবার সাক্ষাৎ করার জন্য কারাগারে গেলে কারারক্ষীরা মুমূর্ষু অবস্থায় রুবেলকে হুইল চেয়ারে করে নিয়ে আসেন। তারা রুবেলের কপালে, ডান চোখের ভ্রু এর উপর রক্তাক্ত কাটা জখম, মুখ দিয়ে অনবরত লালা ঝরা, সারা মুখমণ্ডলে নীলা ফোলা জখম দেখেন। প্রচণ্ড আহত ও নিস্তেজ অবস্থায় মাথা হেলিয়ে পড়ে আছে। এমনকি কথা বলার কোনো শক্তি বা অবস্থা তার ছিল না।

এমন অবস্থার কারণ জানতে চাইলে কারারক্ষীরা কোনো জবাব দেননি। বিষয়টি আইনজীবীকে জানালে মামলার ১ থেকে ৯ নম্বর বিবাদীর দ্বারা প্ররোচিত হয়ে ১০ থেকে ১৫ নম্বর বিবাদী ভিকটিমকে তাদের হেফাজতে অকথ্য নির্যাতন করেন।

যার পরিপ্রেক্ষিতে ৪ জানুয়ারি রুবেলের আইনজীবী তার বিরূপ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে আদালতকে অবগত করলে সুচিকিৎসার জন্য জেল সুপারকে নির্দেশ দেন আদালত। পরদিন সকাল ৮টায় রুবেল দে’র স্ত্রী পুরবী পালিত ইউপি সদস্য প্রদীপ সূত্রধরের মাধ্যমে জানতে পারে তার স্বামী মারা গেছেন এবং মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এরপর রুবেলের পরিবার মর্গে গিয়ে সেখানে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
বাদিপক্ষের আইনজীবী অজয় ধর বলেন, গত ৪ জানুয়ারি আদালত জেল সুপারকে রুবেলের উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেন, আর রাতেই তার অস্বাভাবিক মৃত্যু হয়। জেল সুপার এই দায় এড়াতে পারেন না। কারণ আমার মক্কেল গ্রেপ্তারের সময় পুরোপুরি সুস্থ ছিলেন। ওসিসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন রুবেলের স্ত্রী পুরবী পালিত। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত মামলার আবেদন জমা নিয়ে যাচাই-বাছাই করে পরবর্তী শুনানির জন্য তারিখ দেবেন বলেছেন।

বোয়ালখালী থানার ওসি মো. আছহাব উদ্দিন বলেন, রুবেলকে বোয়ালখালীর পাহাড়ী অঞ্চল থেকে মাদকসহ ধরার পর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠান। মৃত্যুর আগে তাকে নির্যাতন করা হয়েছে কোনো অভিযোগ কেউ করেনি। আমাদের নাজেহাল করার উদ্দেশে এ মামলার আবেদন।

চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন ফোন ধরেননি। তবে এক কারা কর্মকর্তা বলেন, রুবেল মাদকাসক্ত ছিলেন। কারাগারে আসার পর মাদক খেতে না পেরে তিনি পাগলপ্রায় হয়ে যান। মাদক খেতে না পেরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণেই মৃত্যু হয়েছে। কারাগারে কেউ তাকে নির্যাতন করেননি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি