রাখাইনঃ বাংলাদেশ মিশনের সদস্যদের ইয়াঙ্গুনে নেয়া হয়েছে
মিয়ানমারের রাখাইনের সিত্তের বাংলাদেশ মিশন থেকে কূটনীতিকসহ সকল কর্মকর্তা কর্মচারীদের ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে। সব মিলিয়ে দুই দফায় মিশনের ১১ জনকে ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে।
তিনি জানান, সিত্তের বাংলাদেশ মিশনের সবাই নিরাপদে ইয়াঙ্গুনে পৌঁছেছেন। তারা নিরাপদে এবং ভালো আছেন। গত রোববার পরিবারের সদস্যসহ তিনজনকে সরিয়ে নেওয়া হয়। আজ মঙ্গলবার পরিবারের সদস্যসহ ছয়জনকে ইয়াঙ্গুনে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুই কূটনীতিক, তাদের পরিবার, মিশনের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।






আপনার মতামত লিখুন