ক্রিকেটে তিন ফরম্যাটেই অধিনায়ক শান্ত
সর্বশেষ তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে লাল-সবুজের হয়ে আর টস করতে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। নেতৃত্বে সাকিবের আগ্রহ না থাকায় অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভেবেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও এবার পূর্ণাঙ্গভাবে নেতৃত্ব পেতে যাচ্ছেন শান্ত। বোর্ড মিটিং শেষে আজই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। বিসিবির একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার অধিনায়ক শান্তর। অপর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।






আপনার মতামত লিখুন