খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইউসিবি ব্যাংকের এএমডি তাহমিদুজ্জামান ডিএমডি অমলেন্দু রায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ
ইউসিবি ব্যাংকের এএমডি তাহমিদুজ্জামান ডিএমডি অমলেন্দু রায়

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে এটিএম তাহমিদুজ্জামান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে অমলেন্দু রায় পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি তাদের এ পদোন্নতী দেওয়া হয়।

এর আগে এটিএম তাহমিদুজ্জামান উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যাংকের দায়িত্ব পালন করে আসছিলেন। অমলেন্দু রায় একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট শাখা প্রধান দায়িত্ব পালন করে আসছিলেন।

এটিএম তাহমিদুজ্জামান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের নতুন ভূমিকা গ্রহনের পাশাপাশি ব্যাংকের রিটেল বিজনেস, এজেন্ট ব্যাংকিং, কোম্পানি সেক্রেটারিয়েট, সিএসআর কার্যক্রম, ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানসমূহ যথাক্রমে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং মোবাইল ফিন্যন্সিয়াল সার্ভিস ‘উপায়’ সহ বিভিন্ন ব্যাংকিং ক্ষেত্রের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করছেন।

তিনি ওয়ারিদ টেলিকম, এয়ারটেল এবং ব্রিটিশ ফ্ল্যাগশিপ টি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি একজন আইন বিষয়ে স্নাতক, চার্টার্ড সেক্রেটারি ও কমন ওয়েলথ অফ লার্নিং থেকে এমবিএ অর্জন করেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি দেশের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

অমলেন্দু রায় ২৭ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য পেশাজীবনে উত্তরা ব্যাংক পিএলসিতে ১৯৯৬ সালে ৩ অক্টোবর প্রবেশনারি অফিসার হিসাবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল ব্যাংক এবং ২০১১ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে যোগদান করেন। দীর্ঘ কর্মময় জীবনে তিনি ২০০০ সাল থেকে দক্ষতা ও প্রজ্ঞার সমন্বয়ে কর্মরত সকল ব্যাংকের বিভিন্ন শাখায় সফল শাখা ব্যবস্থাপক হিসাবে কাজ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ইনফরমেশন সাইন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্টে স্নাতকোত্তর সম্পন্ন করেন। অমলেন্দু রায় পেশাগত দায়িত্বের অংশ হিসাবে দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় যোগদান করেছেন।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি