খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফ্লোরপ্রাইস মুক্তির দিনে অস্বাভাবিক লেনদেন ওরিয়ন ফার্মা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫৯ পূর্বাহ্ণ
ফ্লোরপ্রাইস মুক্তির দিনে অস্বাভাবিক লেনদেন ওরিয়ন ফার্মা

ফ্লোরপ্রাইস থেকে বের হয়ে আসার পর প্রথম কার্যদিবসে চমক দেখিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা। বুধবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শত কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। উঠে এসেছে লেনদেনের শীর্ষে। অথচ আগের দিন এ কোম্পানির মাত্র ৫ লাখ টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ওরিয়ন ফার্মার লেনদেনের পরিমাণ ছিল আগের দিনের তুলনায় দুই হাজার গুণ বেশি। লেনদেনের এমন বড় উল্লম্ফনকে অস্বাভাবিক মনে করছেন বাজার বিশ্লেষকরা।

গতকাল (৬ ফেব্রুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬ কোম্পানির উপর থেকে ফ্লোরপ্রাইস তুলে নেওয়ার নির্দেশনা জারি করে। এর মধ্যে তিনটি কোম্পানির ক্ষেত্রে এ নির্দেশনা আজই কার্যকর হয়েছে। কোম্পানি তিনটি হচ্ছে-আনোয়ার গ্যালভানাইজিং, রেনাটা ও ওরিয়ন ফার্মা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওরিয়ন ফার্মার শেয়ারের দামে ছিল বড় ধরনের ওঠা-নামা। দিনের শুরুতে কোম্পানির শেয়ারের দাম ১০ শতাংশ কমে সার্কিটব্রেকারে এসে ঠেকে। কিন্তু  সেখান থেকে এক পর্যায়ে সাড়ে ৭ শতাংশ বেড়ে যায়। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্যের মধ্যে ব্যবধান দাঁড়ায় ১৪ টাকা বা ১৯ দশমিক ৫২ শতাংশ। তবে পরে মূল্য কিছুটা কমে আসায় এ ব্যবধানও কমে যায়।

বুধবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য দাঁড়ায় ৮৩ টাকা ৮০ পয়সা। যা আগের দিনের চেয়ে ৪ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ২৮ শতাংশ বেশি।

বুধবার ডিএসইতে ওরিয়ন ফার্মার ১০০ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন তথা ফ্লোরপ্রাইসের আওতায় থাকা শেষ কার্যদিবসে এই বাজারে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল মাত্র ৫ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১০০ কোটি ৯০ লাখ টাকা বা ২০১৯ গুণ।
আগের দিন শেয়ারের দাম কিছুটা কম থাকা সত্ত্বেও যেখানে বাজারে ওরিয়নের এক কোটি টাকারও শেয়ার কেনাবেচা হয়নি, সেখানে আজ বাড়তি দামে ১০০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা করেছেন ‘বিনিয়োগকারীরা’। বিশ্লেষকরা পুরো বিষয়টিকে বিষ্ময়কর ও আজগুবি মনে করছেন। বাজারের স্বাভাবিক ধারায় এটি সম্ভব নয় বলে মনে করেন তারা। বাজারের প্রকৃত বিনিয়োগকারী নয়, বরং ভুতুরে বিনিয়োগকারীরা এমন লেনদেন করে থাকতে পারেন। এতে কারসাজিরও আভাস দেখছেন অনেকে। কারো কারো সন্দেহ এই অস্বাভাবিক লেনদেনের পেছনে খোদ কোম্পানির উদ্যোক্তাদের কোনো যোগসাজশ থাকতে পারে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি