খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কি আছে কেপিপিএলে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ণ
কি আছে কেপিপিএলে?

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (কেপিপিএল) উৎপাদন দীর্ঘ দিন ধরে বন্ধ আছে। তারপরও বাজারে কোম্পানিটির শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে কোম্পানিটির কারখানা বন্ধ থাকার খবর জানানোর পরও এই উল্লম্ফন থামেনি।খবর প্রকাশের দিন থেকে টানা দুদিন শেয়ারটির দাম বেড়েছে; যার মধ্যে দ্বিতীয় দিনে দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ।

গত ৫ বছর ধরে ধারাবাহিকভাবে লোকসান দিয়ে আসছে খুলনা প্রিন্টিং। এর মধ্যে থেকে থেকেই বন্ধ হচ্ছে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম। সর্বশেষ প্রায় দু’বছর ধরে কোম্পানিটির উৎপাদন বন্ধ আছে বলে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ থেকে জানা যায়। ইতোমধ্যে কোম্পানিটির পুঁঞ্জিভুত লোকসান ও দায় তার পরিশোধিত মূলধন, এমনকি সম্পদকে ছাড়িয়ে গেছে। চলতি হিসাববছরের (২০২৩-২৪) দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন অনুসারে, কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে দায় দাঁড়িয়েছে ১ টাকা ৯৮ পয়সা।

তবে কোম্পানির অবস্থা চরম নাজুক হলেও বাজারে এর শেয়ার মূল্যে দেখা যাচ্ছে উল্টো চিত্র। বেশ কিছুদিন ধরে রহস্যজনকভাবে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েই চলেছে। মাত্র তিন মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩০৬ শতাংশ।
তিন মাসে আগে অর্থাৎ ২০২৩ সালের ৬ নভেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিলো মাত্র ১৪ টাকা। এই তিন মাসে বন্ধ থাকা কোম্পানিটির শেয়ারের দাম ফুলে-ফেঁপে উঠেছে। আজ কোম্পানিটির দাম ঠেকেছে ৫৬ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে প্রতিটি শেয়ারে দাম বেড়েছে ৪২ টাকা ৮০ পয়সা।

জানা গেছে, খুলনা প্রিন্টিং নিয়ে সংবাদপত্রে প্রকাশিত নানা খবর আর শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফনের প্রেক্ষিতে সম্প্রতি ডিএসইর একটি টিম কোম্পানির কারখানা পরিদর্শন করে। তারা কোম্পানিটির কারখানা ও উৎপাদন বন্ধ দেখতে পেয়েছে। গতকাল রোববার (৪ ফেব্রুয়ারি) খুলনা প্রিন্টিংয়ের কারখানা বন্ধ থাকার এ খবর ডিএসইর ওয়েবসাইট ও ওয়ার্কিং স্টেশনে প্রকাশ করা হয়। তবে তাতেও কোম্পানির শেয়ারের দামে কোনো প্রভাব পড়েনি। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দাম বৃদ্ধি পায় প্রায় সাড়ে ৩ শতাংশ। ডিএসই বিনিয়োগকারীদের সতর্ক করার উদ্দেশ্যে আজ (৫ ফেব্রুয়ারি) খুলনা প্রিন্টিংয়ের কারখানা বন্ধ থাকার খবর পুন:প্রকাশ করে। তবে তাতেও কোনো কাজ হয়নি। বরং আজ বাজারে শেয়ারের দাম বৃদ্ধি পায় আগের দিনের চেয়েও বেশী হারে। এদিন ডিএসইতে শেয়ারটির দাম ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ৫৬ টাকা ৮০ পয়সা দাঁড়ায়। আর এর মাধ্যমে এটি জায়গা করে নেয় দরবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির তালিকায়।

বিশেষজ্ঞদের মতে, একটি লোকসানি ও বন্ধ কোম্পানির শেয়ারের এই মূল্য বৃদ্ধি মোটেও স্বাভাবিক নয়। খুলনা প্রিন্টিংয়ের শেয়ারের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে কারসাজিকারীদের ভূমিকা থাকতে পারে। বিনিয়োগকারীরা সতর্ক না হলে এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন।

তারা খুলনা প্রিন্টিংয়ের শেয়ারের এই মূল্যবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা এবং কারসাজির প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি