বেস্ট হোল্ডিংসের শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৫৮ টাকা ১৪ পয়সা
অবকাশ ও পর্যটন খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ার লেনদেন আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) শুরু হবে। ইতোমধ্যে কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে এককভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৬ পয়সা ছিল।






আপনার মতামত লিখুন