খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

অবশেষে রংপুরে চালু হয়েছে সিটি বাস সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ণ
অবশেষে রংপুরে চালু হয়েছে সিটি বাস সার্ভিস

অবশেষে রংপুরে চালু হয়েছে সিটি বাস সার্ভিস। সোমবার দুপুরে নগরীর সিও বাজারে বিআরটিসির দুটি বাস চালুর মাধ্যমে এর উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। এ সময় পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, রংপুরে সিটি বাস সার্ভিস মহানগরবাসীর অত্যাবশ্যকীয় অংশ। বাস পরিবহনে শুধু অর্থ আয় দেখলে হবে না। সেইসঙ্গে সেবাটিও নিশ্চিত করতে হবে।

হাইওয়ে সড়কে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইজি বাইক চার্জার রিকশা বা অটো চলাচল নিষিদ্ধ। তবুও মেট্রোপলিটন পুলিশ সহনীয় আচরণ করছে। আমরা প্রথম পর্যায়ে সিটি সার্ভিস চালু করেছি এখন গ্রাহকদের চাহিদা ও ভালোবাসায় এটি স্থায়ী রূপ নেবে। এখন দুটি বাস দিয়ে সিটি সার্ভিস চালু করা হলেও পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে।
তিনি বলেন, আমরা সিটি কর্পোরেশন, মটর মালিক, শ্রমিক ইউনিয়ন, বিআরটিএ ও বিআরটিসিসহ জনগণকে সঙ্গে নিয়ে মহানগরের উন্নয়ন করতে চাই। সেবার মান বাড়াতে সকলের সহযোগিতা প্রয়োজন। সিটি বাস চলাচলে অন্য কোনো পরিবহনের ক্ষতি হবে না বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ( ট্রাফিক) মেনহাজুল আলমের সভাপতিত্বে রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী ও উৎপল কুমার পাল, বিআরটিএ রংপুর বিভাগের উপ-পরিচালক আব্দুল কুদ্দুস, বিআরটিসি রংপুর ডিপোর ম্যানেজার (অপারেশন) সুলতান আলম, মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাব উজ জামান লিপন, মটর শ্রমিক ইউনিয়নের জেলা ও বিভাগীয় সাধারণ সম্পাদক এমএ মজিদসহ অন্যরা বক্তব্য দেন।

বিআরটিসি রংপুর বাস ডিপো সূত্রে জানা গেছে, সিটি বাস সার্ভিস নগরীর সিও বাজার, মেডিকেল মোড়, বাস টার্মিনাল, শাপলা, তাজহাট ও সাতমাথা রুটে চলাচল করবে। এসব স্থানে টিকিট কাউন্টার থাকবে ও যাত্রী ওঠানামা করবে। সীমিত টিকেট মূল্যে যাত্রীরা এই সেবা গ্রহণ করবেন। সিটি বাসে ৪৫ জন যাত্রী বসতে পারবেন।
এছাড়াও শিক্ষার্থীদের জন্য হাফ টিকেট, প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য আসন সংরক্ষিত থাকবে। পরে অতিথিরা ফিতা কেটে সিটি বাস সার্ভিস উদ্বোধন করেন। সিটি বাস সার্ভিসের সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ১০ টাকা। পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়বে বলে জানা গেছে।

এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসি রংপুর বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) সুলতান আলম জানান, রংপুর মহানগরীতে চলাচলের জন্য আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে দুটি বাস চালু করা হয়েছে। যাত্রীদের চাহিদা বাড়লে প্রয়োজনে আরও বাস বাড়ানো যাবে। তবে এটি প্রশাসন, সিটি কর্পোরেশন, মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি