ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক জেল হাজতে
রংপুর প্রতিনিধি ॥ রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সাংবাদিক খন্দকার মিলন আল মামুনকে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। রোববার সকালে মিলন জামিনের আবেদন করলে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ফেসবুক লাইভে সুনাম ক্ষুন্নের অভিযোগে ২০২২ সালের জুলাই মাসে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে দুইজনকে আসামী করে মামলাটি দায়ের করেন। রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব প্রদান করেন।
দীর্ঘ তদন্ত শেষে পিবিআই এর পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ২০২৩ সালের ২৬ সেপ্টম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩(২), ২৫(২), ২৯(১) ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ###০৪-০২-২০২৪
সাজ্জাদ হোসেন বাপ্পী
রংপুর..০১৭১৬৫৪৪১৬৭






আপনার মতামত লিখুন