খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চট্টগ্রামে আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা

চট্টগ্রাম প্রতিনিধি::
প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ণ
১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চট্টগ্রামে আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে দেশের বৃহত্তম চট্টগ্রাম আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৯৯৩ সাল থেকে শুরু হওয়া এই বাণিজ্য মেলার এবার ৩১তম আসর বসছে। বরাবরের মতো এবারও নগরীর পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এই বাণিজ্য আসর বসছে। এতে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, চীন এবং তুরস্কসহ নানা দেশের পণ্য সম্ভার নিয়ে ব্যবসায়ীরা যোগ দেবেন বলে জানানো হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। উদ্বোধক হিসেবে থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি। বিশেষ অতিথি থাকবেন এম এ লতিফ এমপি। গেস্ট অব অনার থাকবেন এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম।

সুষ্ঠু এবং সুন্দরভাবে মেলা অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলে উল্লেখ করে চট্টগ্রাম চেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক বলেছেন, মেলা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এবং রেলওয়ের প্রয়োজনীয় অনুমোদনের পর মেলার স্টল, প্যাভেলিয়নসহ নান্দনিকতায় ভরা অবকাঠামোগত নির্মাণ কাজ শুরু হয়েছে।

শীতের বিদায়কালে অনুষ্ঠেয় বাণিজ্য মেলাকে নগরবাসীর মিলনমেলায় পরিণত করার জন্য বরাবরের মতো এবারও নানা আয়োজন যুক্ত হবে বলেও চেম্বার সেক্রেটারি জানিয়েছেন। তিনি বলেন, দেশীয় পণ্যের প্রদর্শন, বিপণন, রপ্তানি বৃদ্ধি, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মাসব্যাপী এই মেলা বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলে বলেও তিনি উল্লেখ করেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি