খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কৃত্রিম হ্রদের বাঁধ কেটে দেয়ায় সাতকানিয়ায় হঠাৎ বন্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ
কৃত্রিম হ্রদের বাঁধ কেটে দেয়ায় সাতকানিয়ায় হঠাৎ বন্যা

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া দুই উপজেলার সীমান্তবর্তী অন্তত দুটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হঠাৎ প্লাবিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বন বিভাগের জায়গায় কৃত্রিম বাঁধ দিয়ে তৈরি করা একটি হ্রদের বাঁধ কেটে দেওয়ায় হঠাৎ এমন ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। কোনোরকম পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধটি কেটে দেওয়ার ফলে দুই ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। বিভিন্ন এলাকায় বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে স্থানীয় বিভিন্ন সড়ক, তলিয়ে গেছে ফসলি খেতও।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী একটি চক্র কয়েক বছর আগে হ্রদটি তৈরি করে। লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার একটি ছড়ায় বাঁধ দিয়ে হ্রদটি তৈরি করা হয়। এরপর ন্যাচারাল লেক নাম দিয়ে সেখানে চক্রটি মাছ চাষ শুরু করে। সম্প্রতি বিষয়টি প্রশাসনের নজরে আসে। শনিবার বিকেলে কৃত্রিম হ্রদটির বাঁধ কেটে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এরপর সন্ধ্যা থেকে ছড়া হয়ে পানি ডলু খালে প্রবেশ করে।

সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, হ্রদের বাঁধ কেটে দেওয়ায় হঠাৎ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। মানুষের বাড়িঘর ও দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি